বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঢাকা : মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের প্রধান হিসেবে আবার ফুলেল শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে দল ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের উপদেষ্টা পরষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘৭৫-এর পর আন্দোলনের নামে যারাই নাশকতার চেষ্টা করেছে তারা সবাই ব্যর্থ হয়েছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.