ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী ২৫ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন আদালত।
রোববার ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ সব আদেশ দেন ।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার সকাল সাড়ে ১০টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন । এর আগে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের উদ্দেশে খালেদা জিয়া রওনা হয়েছেন।
বিশেষ জজ আদালতে আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি এর আগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার সকাল সাড়ে ১০টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান।
খালেদা জিয়ার ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন আদালতে হাজির হননি তিনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
খালেদার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকে দলের সিনিয়র নেতারাও আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে আদালতপাড়া ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। পুলিশ, ৠাব ও গোয়েন্দা বিভাগের সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর চার শতাধিক সদস্য মোতায়েন করা হয়।

Comments are closed.