মোরশেদ রানা : সৌদিআরব পূর্বাঞ্চলীয় জুবাইল শহরে গত কাল সকাল ১১টা ৪০মিনিটে ইউনাইটেড পেট্রো কেমিক্যাল কোম্পানি তে অগ্নিকান্ডে অন্তত ১২জন নিহত এবং ১১জন গুরুতর আহত হয়েছে বলে জানাযায়।
জুবাইল রয়েল কমিশন হাসপাতাল সূত্রে জানাযায়, আহতদের মধ্যে ৬জনের আবস্থা আশংকা জনক। নিহত ১২জনের মৃত্যুদেহ হাসপাতালের মরঘে রাখা হয়েছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। রিপোর্ট লিখা পর্যন্ত আহত এবং নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
সৌদিআরব দমকলবাহিনীর এক মুখপাত্র জানায়, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনা স্থলে পৌছে মাত্র ১০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কিন্তু এখনো পর্যন্ত অগ্নিকান্ডের কারন জানাযায়নি।

Comments are closed.