মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই জোরারগঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন ডাকাত নিহত হয়েছে। র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বলেন, মুহুরি প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে দুজন নিহত হয়। নিহত ব্যক্তিরা গত ২৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জ এলাকায় শামীম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট করে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল ।
সিসি টিভির ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে, নিহত দুজন ওই সোনার দোকানে ডাকাতি করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনার প্রক্রিয়া চলছে।
আজ ১৮ এপ্রিল সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মো. ইয়াকুব ও মো. কামরুল। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তলসহ আটটি অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব।
ডাকাতেরা দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছিলেন ওই দোকানের মালিকের ছেলে সাইফুল ইসলাম। ডাকাতেরা দোকানে ঢোকার আগে ও ডাকাতি শেষে ককটেল বিস্ফোরণ ঘটায়।

Comments are closed.