কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কুড়িগ্রাম রৌমারী সীমান্তে মনছের আলি নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মনছর আলী একজন গরু ব্যবসায়ী।
রোববার মধ্যরাতে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে। নিহত মনছের উপজেলা সদরের চর বামন গ্রামের মৃত ছোরমান পাগলার ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মনসের আলীসহ একদল গরু ব্যবসায়ী শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্ত (পিলার নং ১০৬১) দিয়ে গরু পার করে আনার সময় ভারতের ঝালোর চর ক্যাম্পের ৫৭ বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মনসের আলী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেহুলার চর বিজিবি ক্যাম্প সুবেদার নাছিমুল হক গণি জানান, সীমান্তে বিএসএফ গুলি করেছে। এতে ঘটনাস্থলেই মনছের আলী নামে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এজন্য আমরা বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছি।

Comments are closed.