ঢাকা : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ২০ বিদেশিসহ শনাক্ত করছে সিআইডি।
আজ (১৮ এপ্রিল) মালিবাগে সিআইডির কার্যালয়ে মামলার তদন্ত তদারকি কর্মকর্তা সিআইডির অ্যাডিশনাল ডিআইজি মো. শাহ আলম এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, এই ঘটনায় জড়িত ২০ বিদেশির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত ছিলেন। তবে এদের মধ্যে অধিকাংশই ফিলিপাইন ও শ্রীলংকার নাগরিক। এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বড় একটি অংশের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাদের এই দায়িত্ব অবহেলা ফোজদারি অপরাধ কিনা, সেটা খুঁজে বের করতে আরো সময় লাগবে।
মোবাইলে বিকাশ একাউন্ট ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রামীণ ফোনের এক কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেফতারের পর সিআইডি আজকে এই ব্রিফিংয়ের আয়োজন করে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার যায় ফিলিপাইনে।

Comments are closed.