নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন সনাক্তে কমিটি গঠন করা হয়েছে । ভূমিকম্পে হেলে পড়া ভবন ভেঙে ফেলা নিয়ে কারিগরি পরীক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
প্রসঙ্গত, গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ৯টি ভবন হেলে পড়ে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন উপাচার্য ড. জাহাঙ্গীর আলমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞরা সোমবার থেকে কাজ শুরু করবে বলে জানা যায়। সরেজমিনে হেলে পড়া ভবন পরিদর্শন শেষে দ্রুত প্রতিবেদন পেশ করবে এই কমিটি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ভূমিকম্পে হেলে পড়া ভবন এবং এর পাশের ভবন ঝুঁকিপূর্ণ কি না, সে বিষয়ে কারিগরি বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদন পেশ করবে। হেলে পড়া ভবনগুলো বসবাসের উপযোগী কি না এবং এগুলো ভেঙে ফেলা হবে কি না. তা এই বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করবে।

Comments are closed.