নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৯জন সহকারী প্রকৌশলী ও ৭ জন উপ-সহকারী প্রকৌশলী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সহকারী প্রকৌশলী (সিভিল) পদে পলাশ চন্দ্র দাশ, রবিউল ইসলাম, আনোয়ার জাহান, এ আর এম ইমতিয়াজ হোছাইন, মো. আশিকুল ইসলাম, মো. রিফাতুল করিম চৌধুরী, মাহাবুবা তারান্নুম সাবিহা, মো. মিজবাহ উল আলম, বেগম তাসমিয়াহ তাহসীন এবং উপ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে মো. রেজাউল করিম, মো. মিনহাজ উদ্দিন, তানজিম ভুঁইয়া, সুমন সেন, মোশাররাত শাহীন, নুসরাত শাহীন ও উত্তম কুমার মজুমদার নিয়োগ পেয়েছেন।
পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগের লক্ষ্যে গত ২৯ জানুয়ারী লিখিত এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারী মৌখিক পরীক্ষা গ্রহণ করে চসিক।
নিয়োগ কমিটির সুপারিশ এর ভিত্তিতে ৯ জন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৭ জন উপ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ চূড়ান্ত করা হয়। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলী (সিভিল)ও উপ সহকারী প্রকৌশলী (সিভিল) দের ২ মে এর মধ্যে মেয়র বরাবরে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

Comments are closed.