পাকিস্তানের নির্বাচক হলেন ইনজামাম

খেলাধুলা : পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্বে বসলেন ইনজামাম উল হক। এ দিন পিসিবি তার সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে এখনও এই নিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি পিসিবি।

প্রধান কোচ হিসেবে সাবেক পাক অধিনায়কের সঙ্গে আফগানিস্তানের চুক্তি এখনও রয়েছে। তবে জানা যায় সোমবার পিসিবি অফিসিয়ালি ভাবে নির্বাচক হিসেবে ঘোষণা করতে পারে ইনজির নাম।

সূত্রে শোনা যাচ্ছে পিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে মাসে আট হাজার ডলারেই রাজি হয়েছেন এ কিংবদন্তি। আফগান কোচ হিসেবে তার বেতন ছিল মাসে ১২ হাজার ডলার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.