আন্তর্জাতিক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্লান্ত । গত তিন দিনে উত্তর ২৪পরগনা, নদীয়া ও কলকাতায় নির্বাচনী প্রচারে কার্যত সেকথা স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী। প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় জনসভা করছেন। এ কথা স্বীকারের ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মমতা।
গতকাল চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক জনসভায় তিনি বলেন, ‘প্রথম দফা থেকে শেষ পর্যন্ত আমার তো ছুটি নেই। গরমে এক জায়গায় জনসভা করার পর ওই ভেঁজা অবস্থাতেই সন্ধাবেলা অন্য জায়গায় মিটিং করতে সমস্যা হয়।’ শরীরে ঘাম বসে তার গলাও ধরে গেছে বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল নেত্রী অবশ্য জানিয়ে দিলেন, নির্বাচন অনুষ্ঠিত হবার আগে পর্যন্ত তিনি প্রচার চালিয়ে যাবেন।

Comments are closed.