খেলাধুলা : বার্সেলোনা মানেই তো এমএসএন। মেসি-সুয়ারেজ-নেইমার। বর্সেলোনা লা লিগায় টানা তিন ম্যাচ হেরে বসেছে। আর টানা চার ম্যাচ জয়শূন্য। টানা তিন ম্যাচ হারের আগের ম্যাচে তারা ড্র করেছিল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে লিওনেল মেসির। ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারে ‘৫০০’ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা।
রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোল করে এই কীর্তি গড়েন বর্তমান ফিফা সেরা তারকা। শুধু তাই নয়, ২০০৩ সালের পর কাতালানারা টানা তিন ম্যাচে হেরেছে। ফলে শিরোপা হারানোরও শঙ্কা জেগেছে। আর তাই, বার্সার অগৌরব সঙ্গী করে নিজের রেকর্ডের কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী মেসি।
ম্যাচের ৬৩ মিনিটে নিজের ক্যারিয়ারের ৫০০ নম্বর গোলটি করেন এলএম টেন মেসি। বার্সিলোনার জার্সিতে এটা তার ৪৫০ গোল। এজন্য তাকে খেলতে হয়েছে ৫২৫ ম্যাচ। আর বাকি ৫০ গোল করেছেন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে। সেখানে তিনি খেলেছেন ১০৭ ম্যাচ। অর্থাৎ সবমিলিয়ে এখন পর্যন্ত ক্যারিয়ারে ৬৩২ ম্যাচ খেলে ৫০০ গোল করেছেন মেসি। ২০১০ সালের পর থেকে গোলবিহীন এতটা সময় আর পার করতে হয়নি মেসিকে।
২০০৫ সালে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছিলেন মেসি। আলবাসেটের সঙ্গে ওই গোলের পর বাকি সময়টা শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন। আর্জেন্টিনার হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে।

Comments are closed.