ঢাকা : আগামী তিন বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ ছাড়া ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে সংযুক্ত হতে মিয়ানমার সীমান্ত গুনদুম পর্যন্তও রেলপথ তৈরি হবে। যাতে খবচের পরিমাণ ধরা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকার।
আজ (১৯ এপ্রিল) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত আলোচনা হয়। ‘দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সভায় প্রকল্পটিসহ ১৮ হাজার ৬৫৭ কোটি টাকার মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

Comments are closed.