চট্টগ্রামে পূর্বানী বেকারী ও এনার্জী আইসক্রীম সিলাগালা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কোতায়ালীতে সরাসরি ওয়াসার পানি, ঘনচিনি, ক্ষতিকর রঙ ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি এবং বিস্কুট ও ডালডা দিয়ে অস্বাস্থকর উপায়ে ঘি তে রূপান্তর সহ নোংরা পরিবেশে এইসব প্রস্তুতের জন্য এনার্জি আইসক্রিম ও পূর্বানী বেকারীকে ৪ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর কোতয়ালী থানার ঘাট ফরহাদবেগ এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রে রুহুল আমিন জনান, পূর্বানী বেকারিতে এমন অস্বাস্থকর নোংরা পরিবেশে বিস্কিট তৈরি হচ্ছে যা দেখলে কোন সুস্থ মস্তিস্কের লোক কখনো বেকারী পণ্য খাবেন না। তিনি বলেন, পূর্বানী বেকারিতে বিস্কিটের গুড়ো ও ডালডা দিয়ে অত্যন্ত অস্বাস্থকর পরিবেশে ঘি তৈরি করা হচ্ছে। যে পাত্রটিতে ঘি তৈরি হচ্ছে তাতে জং ধরে গেছে যা ৫ বছরেও পরিষ্কার করা হয়নি।

এদিকে এনার্জি আইসক্রিম নামে একটি আইসক্রিম তৈরির প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায় চকবার আইসক্রিম তৈরিতে ডালডা, চকলেট পাউডার, ঘনচিনি ও মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.