পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যায় মূল হত্যাকারী শনাক্ত

ঢাকা : পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার গভীররাতে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় নিজেদের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা জানিয়েছে ডিএমপি।

পুলিশের একটি সূত্র জানায়, মুয়াজ্জিন হত্যার নেপথ্যে অর্থনৈতিক সম্পৃকতা রয়েছে। ভাড়াটে ও পেশাদার কিলাররা এতে অংশ নেয়। হত্যাকাণ্ডের পর খুনি দলটি ঢাকার বাইরে আত্মগোপন করে। হত্যাকাণ্ড অংশ নেওয়া তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ইসলামপুর রোডের ঝব্বু খানম জামে মসজিদ থেকে মসজিদটির মুয়াজ্জিন বিল্লালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিল্লালের ছেলে মো. ইয়াসির অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.