সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাতীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইদ্রিস আলী (২৫) ও নাসির আহম্মেদ (২৬)।
স্থানীয় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, রামেশ্বরগাঁতী গ্রামের রায়গঞ্জে নুরুল ইসলামের চাতালে ব্রয়লার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর আহত ইউসুফ, লুৎফর ও ফয়সালকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

Comments are closed.