রংপুরের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

রংপুর প্রতিনিধি : রংপুরের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

আজ (২০ এপ্রিল) বুধবার ১১টায় তারাগঞ্জের ১৩ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে জানতে পারা যায়, কুমিল্লা থেকে রংপুরগামী বাসের সঙ্গে তারাগঞ্জগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অন্তত ৬ জন নিহত হন। আহত হন শতাধিক যাত্রী। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও উপজেলা নিবার্হী অফিসার জিলুফা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.