খেলাধুলা : বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ‘একিলিস’। আশ্চর্য হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। কারণ তিনি ‘একিলিস’ হলেও ক্রিকেট ছেড়ে দেননি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন তিনি ভারত অবস্থান করছেন। মাঠে নামার আগে ‘নাইট ক্লাব’ নামক অনুষ্ঠানে কেকেআরের সব ক্রিকেটাররা অংশ নেন। অনুষ্ঠানের উপস্থাপিকা সাকিবকে প্রশ্ন করেন, তার প্রিয় সিনেমা কোনটি? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আমার প্রিয় ছবি গ্লাডিয়েটর, ব্রে বার্ট, ট্রয়।’
এ সময় সাকিবকে উপস্থাপিকা আবার প্রশ্ন, ‘আমরা একটা ছবির পোস্টারের মত করে অভিনয় করবো। তুমি কোন ছবির পোস্টারকে বেছে নিবে।’ উত্তরে তিনি বললেন, অবশ্য ট্রয় ছবিকে বেছে নিব। তখন উপস্থাপিকার সঙ্গে ট্রয় ছবির পোস্টারে থাকা ‘একিলিসের’ মত করে দাঁড়িয়ে পোজ দেন সাকিব।
এর মাধ্যমে ভক্তরা জানতে পারলেন তার প্রিয় ছবির নামগুলো।

Comments are closed.