নতুন রূপে সুজানা

বিনোদন : সুজানা জাফর একজন মডেল হিসাবে সবার কাছে পরিচিত। এবার এই মডেলকে দেখা যাবে তার নতুন মিউজিক ভিডিওতে। যেখানে তাকে আদিবাসী সাঁওতাল নারীর চরিত্রে অভিনয় করবে।

‘তুমি আসবা নাকি’ শিরোনামের গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালমা। আসিফ ইকবালের কথায় সুর করেছেন আহমেদ রাজীব। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

সম্প্রতি মানিকগঞ্জে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে সুজানার সহশিল্পী হিসেবে ছিলেন আশফাক রানা। এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘সাঁওতাল নারী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অন্যরকম। চেষ্টা করেছি চরিত্র ফুটিয়ে তুলতে। আশা করি এটি সবার ভালো লাগবে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.