মোশারফ করিম এবার ক্রিকেটার

বিনোদন : ঈদুল ফিতরকে সামনে রেখে অভিনেতা মোশাররফ করিম এর হাসির নাটক ‘যমজ ৫’ এর নির্মাণ করা হবে। অভিনেতা মোশাররফ করিম নাটকে অভিনয় করে দর্শককে হাসিয়েছেন। এর ধারাবাহিকতায় মোশাররফ করিমকে প্রথমবারের মতো ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নাটকটির চিত্রনাট্যকার অনিমেষ আইচ।

ঈদুল ফিরতকে সামনে রেখে ইতোমধ্যেই নাটক নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। পরিচালক আজাদ কালাম নির্মাণ করতে যাচ্ছেন ‘যমজ ৫’। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এপ্রিলেই নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। বরাবরের মতো এবারো প্রধান চরিত্রে থাকবেন মোশাররফ করিম।

এদিকে সিরিজের প্রতিটি নাটকেই একসঙ্গে বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। বাড়তি আকর্ষণ হিসেবে, কদু মিয়ার দুই ছেলে নেকাব্বর ও একাব্বরকে ক্রিকেট খেলতে দেখা যাবে। অর্থ্যাৎ মোশাররফ করিম এবার হচ্ছেন ক্রিকেটার।

এ প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, নাটকটির সিক্যুয়াল লিখছি এখন। লিখতে লিখতে এক্কা, নিক্কা আর কদু আজাদকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আর একা একাই হাসছি। স্ক্রিপ্ট হাতে পেলে মোশারফ করিম তার অভিনয় যাদু দিয়ে দর্শকদের অন্যমাত্রার বিনোদন দেবেন, তাতে কোন সন্দেহ নাই। এবার ঈদে পুনরায় লোক হাসাতে আসছি ‘যমজ-৫’ নিয়ে।

উল্লেখ্য, মোশাররফ করিমের বিপরীতে কে অভিনয় করছেন জানতে চাইলে পরিচালক আজাদ কালাম জানান, এটা এখনই বলা যাবে না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.