তথ্য ও প্রযুক্তি : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ভার্চুয়াল রিয়ালিটির জগতে প্রবেশ করছে । নতুন এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটটি প্রতিষ্ঠানটির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৯- এর সঙ্গে পাওয়া যাবে। এই ডিভাইসটি অনেকটা স্যামসাংয়ের গিয়ার ভিআর’র মতো কাজ করবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মার্কিন সাইট ভার্জ।
হুয়াওয়ে এই পণ্যের একাধিক সংস্করণ বের করবে, যাতে এটি পি৯ এবং মেইট ৮-এর সঙ্গে চলতে পারে, এমনটাই মতো প্রযুক্তি সাইট এনগেজেট। কাজে গিয়ার ভিআর’র ‘মতো হলেও’, এর সঙ্গে প্রতিযোগিতায় নামছে না এটি।
স্যামসাং যেখানে অকুলাসের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ কোরিয়াতে প্রথম নজর দিচ্ছে, সেখানে হুয়াওয়ে দিচ্ছে চীনা বাজারে। ডিভাইসটির দাম ও কবে পাওয়া যাবে তা নিয়ে এখনো কোনো ঘোষণা না দেয়ায়, এটি চীনের বাইরে পাওয়া যাবে কিনা তা এখনো অনিশ্চিত। হুয়াওয়ে ভিআর-এর সঙ্গে ৪ হাজার ভিডিও আর ৪০টি গেম আনা হবে।
সে সঙ্গে কিছু প্যানারমিক ইমেজ যোগ করা হয়েছে। তবে, এই কনটেন্টগুলো কোথা থেকে আনা হচ্ছে, আর ব্যবহারকারীরা কোনো উৎসগুলো থেকে এই কনটেন্ট পাবে তা জানা যায়নি। গিয়ার ভিআর’র জন্য বোর্ড গেম বানাতে আলাদাভাবে ডেভেলপারদের নিয়োগ দেয়া হয়েছে। এই হেডসেট কীভাবে গিয়ার ভিআর’র সঙ্গে তুলনা করা হয়, তা নিয়ে এখনও প্রশ্ন তুলেছে ভার্জ।

Comments are closed.