গরমে নিজেকে সুন্দর রাখার উপায়

লাইফস্টাইল : তীব্র গরমে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, ত্বকের যত্ন নিতে হবে। তা নাহলে ত্বকের অবস্থা খারাপ হয়ে পড়বে। আমাদের উচিত ত্বকের বাড়তি যত্ন নেওয়া।

কারণ এসময় ঘাম বেশি হয়। বাতাসে ধুলা ময়লাও বেশি থাকে। গরমে শরীরে অনিয়মের ফলে তৈরি হয় নানা সমস্যা। ফলে এই সময়টায় ত্বক এবং শরীর ঠিক রাখতে একটু সচেতন হতেই হবে।

নিজেকে কিভাবে যত্ন নিবেন, সেই সর্ম্পকে কিছু পরামর্শ দেওয়া হল :

সর্ব প্রথম ত্বক পরিষ্কার রাখতে হবে। আপনি যখন বের হওয়ার সময় অবশ্যই নিয়মিত ত্বক পরিষ্কার করে সানস্ক্রিন লাগিয়ে নিন। এতে করে ত্বকের ভেতরের ময়লা দূর হয়ে ত্বকের উজ্বলতা ফিরে আসবে। ভালো মানের ফেস ওয়াস ব্যবহার করুন
সপ্তাহে ২ থেকে তিন দিন স্ক্র্যাব লাগান। এছাড়াও পর্যাপ্ত পানি এবং পানীয় পান করতে হবে। টক-মিষ্টি-দই খেলে হজম ভালো হয়, ত্বকও ভালো থাকে। বাইরের ভাজা খাবারের পরিবর্তে চিড়া, মুড়ি খেতে পারেন।

এখন বাজারে প্রচুর মৌসুমী ফল পাওয়া যায়। ফল খাবার চেষ্টা করুন। দিনে দুইবার গোসল করতে চেষ্টা করুন। পোশাকের ক্ষেত্রে সূতি কাপড়ের প্রাধান্য দিন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.