গরমে প্রাণ জুড়াতে কোল্ড চকলেট আইসক্রিম

জেসমিন রান্নঘর : এই গরমে সবার মন চাই ঠান্ডা কিছু ক্ষেতে। এমন সময়ে প্রাণ জুড়াতে সবাইকে তৈরী করে দিন কোল্ড চকলেট আইসক্রিম। এই আইসক্রিম আপনি খুব সহজে আপনার বাড়িতে তৈরি করতে পারেন। তাই দেখে নিন ঘরে বসে খুব সহজে এই খাবারটি তৈরি করবেন!

আপনার যা উপকরণ লাগবে : দুধ আধা কাপ। হেভি/হুইপড ক্রিম ১/৪ কাপ। ডার্ক চকলেট ৬ আউন্স। কোকো পাউডার ১ টেবিল-চামচ। চিনি ২ টেবিল-চামচ। এইগুলো দিয়ে চকলেট সিরাপ তৈরি হবে। চকলেট আইসক্রিম ৩ টেবিল-চামচ। দুধ ১/৪ কাপ। বরফটুকরা ২ কাপ।

যে ভাবে প্রস্তুত করবেন : হাঁড়িতে চকলেট সিরাপের সব উপকরণ দিয়ে চুলায় মাঝারি আঁচে ছয় থেকে আট মিনিট নাড়তে থাকুন। ডার্ক চকলেট গলে গিয়ে, সিরাপ ঘন হয়ে আসার আগেই নামিয়ে ফেলুন চুলা থেকে৷ হুইপড ক্রিমের সঙ্গে চিনি মিশিয়ে ইলেক্ট্রিক বিটার দিয়ে ছয় মিনিট বিট করে ক্রিম বানিয়ে ফ্রিজে রাখুন কিছুক্ষণ৷

পানীয় তৈরির পদ্ধতি
ব্লেন্ডারে বরফ টুকরা, আইসক্রিম, দুধ এবং বানানো চকলেট সিরাপ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করুন যাতে বরফগুলো ভেঙে মিশে যায়। চকলেট ড্রিংক খুব ঘন হবে বরফগুলো ভেঙে গেলে৷ পরিবেশন গ্লাসে ঠাণ্ডা চকলেট ড্রিংক ঢেলে ফ্রিজে রাখা ক্রিম চামচ দিয়ে উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন৷

এ বিভাগের আরও খবর

Comments are closed.