ঢাকা : অবৈধ ভাবে স্বর্ণের বার নিয়ে আসায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা সদস্যরা এক যাত্রীর কাছ থেকে ৫৭৫ গ্রাম স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন।
আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে ঢাকায় আসেন গিয়াস উদ্দিন।
শুল্ক গোয়েন্দার মহাপরিচাক ড. মইনুল খান জানান, বিমানবন্দরে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা লাগেজ তল্লাশি করেন। এ সময় লাগেজ থেকে একটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি স্বর্ণের বারসহ ৮০ গ্রাম অলঙ্কার উদ্ধার করা হয়।

Comments are closed.