চট্টগ্রাম : চন্দনাইশের ৫নং বরমা ইউনিয়ন পরিষদের প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলামকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবীতে ২৩ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
তৃণমূল আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শেখ রাসেল স্মৃতি সংসদ ও স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা অজয় বিশ্বাস, অশোক বড়ুয়া, কৃষকলীগ নেতা নূর হোসেন, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা আশহাব উদ্দিন হিরো, আরমান উদ্দিন রাজীব, ফরহাদুল ইসলাম, রিমন মুহুরী, আরমান উদ্দিন, মো: দিদার, মো: পারভেজ, মো: ইলিয়াস, তাসিফ ইকবাল, মো: হোসেন, আমজাদ হোসেন, জসীম উদ্দিন, জুয়েল দাশ, জুনায়েদ, সাজ্জাদ বিন ইসলাম, ভুবন কান্তি দাশ, আলতাফ হোসেন, শাহাদাত বিন ইসলাম, শারমিন আক্তার, রোকসানা আক্তার, কণা রাণী দাশ, কুমকুম হোড় প্রমুখ।
এতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্র বিশ্বাসী। এ সংগঠনে মনোনয়ন বাণিজ্য ও পক্ষপাতিত্ব চলতে পারে না। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আদর্শের সৈনিক আওয়ামীলীগের দু:সময়ের নেতা বরমা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো: নুরুল ইসলামকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন দিলে বরমা তৃণমূল আওয়ামীলীগ শক্তিশালী হবে। ডিজিটাল বাংলাদেশ গঠনে নুরুল ইসলামের নেতৃত্বে এই এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনসাধারণ এগিয়ে যাবে। বিপ্লবতীর্থ বরমা জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ.কে.এম আবদুল মন্নান সহ অনেক সংগ্রামী নেতার জন্মস্থান। চিরসংগ্রামী বরমার তৃণমূল নেতারা আওয়ামীলীগের ব্যক্তি নয় এমন কোন প্রবাসী ব্যক্তিকে মনোনয়ন দিলে মেনে নিবেন না। নুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের দু:সময়ের কর্মী। তাই তাঁকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Comments are closed.