বাকলিয়ায় ম্যাগজিনসহ যুবক আটক

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় দেশীয় তৈরী অস্ত্রের ম্যাগজিনসহ আরাফাত করিম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক যুবক নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকার মৃত নেছার আলীর ছেলে।

বাকলিয়া থানার ওসি আবুল মনসুর  বলেন, ‘শাহ আমানত সেতু এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশির সময় বাসযাত্রী আরাফাতের গতিবিধির সন্দেহজনক মনে হয়। এসময় তাকে তল্লাশির চেষ্টা করা হলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাথে সাথে পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। পরে আরাফাতের শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে রাখা দেশীয় তৈরী অস্ত্রের ম্যাগজিন উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.