গোলাম শরীফ টিটু : চট্টগ্রামে নেতৃত্ব ও আধিপত্যের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ড নিয়ে সরকারীদলের শীর্ষ নেতা এবং তাদের অনুসারীদের মধ্যে বাড়ছে দিন দিন অস্থিরতা ও অসন্তোষ। রাজনৈতিক ও উন্নয়ন কর্মসুচীতে একে অপরের বিরুদ্ধে ক্ষোভের বহি:প্রকাশ ঘটাচ্ছেন। মারামারি, হত্যাকান্ড, দখলবানিজ্য, টেন্ডারবানিজ্য, সংঘাত-সংঘর্ষ করছে নিজেরাই নিজেদের সাথে। চলমান ইউপি নির্বাচন নিয়েও চলছে নেতাদের পছন্দ-অপছন্দ অবৈধ টাকার বানিজ্য। চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাইতে ইতিপুর্বে এমনটাই অভিযোগ উঠেছে। জানা গেছে, বাঁশখালী ও সাতকানিয়াতে অনেক ত্যাগী, পরীক্ষিত ও বঞ্চিত নেতা এমনকি বর্তমান চেয়ারম্যানরাও মনোনয়ন না পাওয়ার আশঙ্খায় আছেন। এর নেপথ্যে কারন,’ স্থানীয় এমপিদের বিশেষ সুনজরে না থাকা। যে সব কারনে আওয়ামী লীগের তৃনমুল পর্যায়েও এখন ক্ষোভ আর হতাশা। ভাল নেই সিনিয়র নেতারা। এমপি-মন্ত্রীরাও প্রকাশ্যে বাকযুদ্ধে ও হাতাহাতির মত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছেন। এতে করে সরকারীদলের নেতাদের রাজনৈতিক শিষ্টাচার এখন প্রশ্নবিদ্ধ।

Comments are closed.