মার্কিন ওবামা নাকচ করলেন উত্তর কোরিয়ার শর্ত

সিটিনিউজবিডি : পরমাণু পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার শর্ত নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং এক সাক্ষাৎকারে বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে।

এর জবাবে ওবামা বলেন, এ জাতীয় প্রস্তাবকে আমেরিকা গুরুত্বের সঙ্গে নেয় না। পিয়ংইয়ংকে এরচেয়ে ভাল কিছু করতে হবে বলেও জানান তিনি।প্রতিবছর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায়। দুই দেশের এ মহড়া কোরিয় উপদ্বীপে উত্তেজনা উস্কে দেয় ও পিয়ংইয়ং এর বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করে। গত মাস থেকে এ রকম সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া।

এ বিভাগের আরও খবর

Comments are closed.