শ্রীলংকায় বাংলাদেশি দুইজন চুরির অভিযোগে আটক

সিটিনিউজবিডি  :  শ্রীলংকায় বাংলাদেশি দুই নাগরিককে আটক করা হয়েছে পাইলটের ল্যাপটপ চুরির অভিযোগে । অনলাইন ডেইলি নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকান এয়ারলাইন্সের এক পাইলটের ল্যাপটপ চুরির অভিযোগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা ওই দুই বাংলাদেশীকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের ফ্রান্স থেকে শ্রীলংকা হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিস বিমানবন্দরে থাকতেই তারা ওই ল্যাপটপটি চুরি করেন। পরে তাদের কাছ থেকে সেটি উদ্ধার করা হয়। আজ সোমবার তাদেরকে নেগোমবো ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.