বরকল আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন সড়ক দূর্ঘটনায় নিহত

জিয়াউল হক,রাঙামাটি : রাঙামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মেনং রাখাইন (৫৩)।

সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটায় পুরাতন হাসপাতাল এলাকার হযরত আব্দুল ফকির(র.) এর মাজারের সামনে দুটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সাযাত্রী মেনং রাখাইন মারাত্মক আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীর্ঘদিন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মেনং রাখাইন (৫৩) ব্যক্তিগত জীবনে সজ্জন ও সদালাপি ছিলেন।

এদিকে মেনং রাখাইন এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও সাধারন সম্পাদক মোঃ মুছা মাতব্বর,জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদ ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা,সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক সুনয়ন চাকমা,পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন ও সাধারন সম্পাদক অপু শ্রীং লেপচা।

পৃথক পৃথক বিবৃতিতে তারা বলেন, মেনং রাখাইন এর মৃত্যুতে আওয়ামীলীগ পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক কর্মীকে হারালো। তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.