ব্যালটে না হলে আন্দোলনে সরকার পরিবর্তন হবে:নোমান

নিজস্ব প্রতিবেদক : ব্যালটে না হলে আন্দোলনে সরকার পরিবর্তন হবে বলে দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন। তা কোথাও সরবে কোথাও নিরবে।

আজ (৩০ এপ্রিল) শনিবার বেলা সোয়া ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। নোমান বলেন, আন্দোলন জোরদার করে জনগণ। আর দল তার নেতৃত্ব দেয়। সমাবেশের মাধ্যমে আন্দোলন দীর্ঘ করে এগিয়ে যেতে হবে। পহেলা মে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশের মাধ্যমে চলমান আন্দোলন আরো জোরদার করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, শ্রমিকের দাবি কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন সব কিছুর জন্যই আন্দোলন অপরিহার্য। আন্দোলনবিহীন কোন কর্মসূচি সফল হবে না। সেই ব্যালটে যদি সম্ভব না হয় তাহলে আন্দোলনকে আরো তীব্র করে আমরা এগিয়ে যেতে চাই। জনতার ঢল নামবে। জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে সমাবেশ সফল করবে। সমাবেশ সফল করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো বেগবান হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমূখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.