চট্টগ্রামে কিশোর শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামে হাজারি গলিতে স্বর্ণের অলংকার তৈরির কারখানায় নয়ন ধর (১৬) নামে এক কিশোর শ্রমিক আত্মহত্যা করেছে। আজ (১ মে) রোববার ভোরে দিকে হাজারি গলির খালেক মার্কেটে এ ঘটনা ঘটেছে। নয়ন খালেক মার্কেটের দোতলায় বাবুল মন্ডলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি জানান, কারখানায় দুই শিফটে কাজ হয়। রাতের শিফটে কাজ করেছিল নয়ন। ভোরে কাজ শেষে রাতের পালার শ্রমিকদের জন্য দোকান থেকে নাস্তা এনে দেয় নয়ন। নাস্তা খেয়ে শ্রমিকরা ক‍ারখানার ভেতরেই ঘুমিয়ে পড়েন। এরপর নয়ন তিনতলায় টয়লেটে যায়। তিনতলার বারান্দা থেকে নয়ন লাফিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পথচারীদের চিৎকার-চেঁচামেচিতে বাবুল মন্ডলের কারখানার শ্রমিকরা দ্রুত নিচে নেমে রক্তাক্ত অবস্থায় নয়নকে দেখতে পায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ ফাঁড়ি এএসআই পংকজ বড়ুয়া জানান, ভোরে নয়ন ধরকে হাসপাতালে আনা হলে ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নয়নের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.