বিনেদন : অবশেষে প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বিপাশা বসু। শনিবার সন্ধ্যায় লাল বেনারসি, মাথায় টোপর আর সোনার গহনায় সাত পাকে বাঁধা পড়লেন এই বঙ্গললনা। একেবারে খাঁটি বাঙালি হিন্দু রীতিতে বিয়ে আনুষ্ঠানিকতা শেষ করলেন বিপাশা। উলু, শঙ্খধ্বনি, শুভদৃষ্টি, সাত পাঁক, সিঁদুরদান—কোনও রেওয়াজই বাদ গেল না এই বিয়ের অনুষ্ঠানে। এমন বিয়ে বলিউড খুব কমই দেখেছে। বর বেশে খুশি দিল্লির করণ সিংহ।সাত পাকে বাঁধা পড়লেন বিপাশা।
নকশাকার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল রঙের লেহেঙ্গায় বাঙালি সাজে সেজে উঠেছিলেন বিপাশা। সাদা কুর্তা ও ধুতিতে করণও নজর কাড়লেন বিয়েতে উপস্থিত অতিথিদের। ছেলে আর ছেলের বউ নিয়ে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর থেকে শাহরুখ খান, সালমন খানও শামিল হয়েছিলেন এই বিয়ের আসরে।
মুম্বাইয়ে প্যালাডিয়াম হোটেলের সেন্ট রেগিসের আটতলার ইমপিরিয়াল হলে সন্ধ্যা সাতটা ২০ মিনিটে গোধূলি লগ্নে শুরু হয় বিয়ে। শুভদৃষ্টি থেকে শুরু করে অন্য সব আনুষ্ঠানিকতা সেরে সাত পাক, সিঁদুর দান, বরের মাথায় টোপর থেকে পানপাতায় কনের মুখ ঢাকা—একে একে এই সব পর্ব পেরিয়ে রাত আটটা ৪৫ মিনিটে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

Comments are closed.