আন্তর্জাতিক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দাইনিলি এলাকায় কাজ করার সময় একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটি ধসে মুসুল্লিদের ওপর পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বিবিসির খবরে বলা হয়, ঘটনার সময় মসজিদটির ভিতর কয়েকশত লোক ছিল। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের ভিতরে আটকা পরেছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে। এ ঘটনায় এক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.