প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারী ১৬৫ কোটি

তথ্য ও প্রযুক্তি : ২০১৬ সালের প্রথম প্রান্তিক ফলাফল প্রকাশ করেছে ফেসবুক। প্রকাশিত ফলাফল অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন ১৬৫ কোটি মানুষ। জুকারবার্গ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানান। জুকারবার্গ জানান, তাদের কমিউনিটি দিন বেড়েই চলেছে। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। ৯০ লাখ মানুষ এখন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে। অন্যদিকে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্রাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখ।

জুকারবার্গ আরও জানান, এই বছরের প্রথম প্রান্তিকে বেশ কয়েকটি নতুন সেবা চালু করেছে ফেসবুক। এসব সেবার মধ্যে আছে ফেসবুক লাইভ ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ফেসবুক রিঅ্যাকশন এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস রিফট। জুকারবার্গের দেয়া তথ্য মতে সারা পৃথিবীতে ফেসবুকের ফ্রি ইন্টারনেট ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে ২৫ লাখ মানুষ সংযুক্ত হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.