সোহরাওয়ার্দীর সমাবেশে মঞ্চে খালেদা

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিকেল সোয়া ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে এসে উপস্থিত হন তিনি। এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা। খালেদা জিয়াও সমাবেশ মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন বেগম জিয়া।

০১ মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল। দুপুর দেড়টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তবে দুপুরের আগে থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন শ্রমিকরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।রাজধানীর শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।। আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন-বিএনপি স্থায়ী কমিটির বিদায়ী সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.