চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশক্রমে গত ৩০ এপ্রিল ২২.০৫ ঘটিকার সময় এসআই/মোঃ মোজাম্মেল হোসেন, এসআই/স্বপন কুমার সরকার, এসআই/মোঃ মোস্তাক আহমেদ, এএসআই/রতন কান্তি দত্ত’গণ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নতুন রেল ষ্টেশন সংলগ্ন গণশৌচাগার এর সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১) মোঃ শুক্কুর (২৮), পিতা-মোঃ রউফ মিয়া, সাং-আলীর চর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-উত্তর নালাপাড়া, থানা-সদরঘাট জেলা-চট্টগ্রাম, ২) মোঃ মনসুর আলী (২২), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-ওলান পাড়া, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমানে-ষ্টেশন কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৩) সজিব (১৮), পিতা-কামাল, সাং-ফতুল্লাহ ষ্টেশন, থানা-ফতুল্লাহ, জেলা-নারায়নগঞ্জ, বর্তমানে- আইস ফ্যাক্টোরী রোড, ষ্টেশন কলোনী থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৪) মোঃ নবী হোসেন (৩০), পিতা-মৃত আবুল হোসেন, সাং- নরিয়াছড়ার, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার, ৫) মোঃ বাহাদুর (২২), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-জালিআল, থানা-মাইজদি, জেলা-নোয়াখালী, বর্তমানে-বরিশাল কলোনী, আল বারির ঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৬) মোঃ রুবেল (১৮), পিতা-মোঃ মুমিন মিয়া, সাং-পুরান বাজার কোয়াটার, থানা-সদর, জেলা-কুমিল্লা, বর্তমানে-টেক্সটাইল, বাবুলের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৭) মোঃ মোকতার (৩০), পিতা-মৃত আব্দুর রউফ, সাং-টামরা, রহিম ড্রাইভারের বাড়ি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমানে-পূর্ব মাদার বাড়ি, আকবরশাহ গলি, থানা-সদরঘাট জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করেন। আসামীগণ কোতোয়ালী থানাধীন নতুন রেল ষ্টেশন সংলগ্ন গণশৌচাগার এর সামনে রাস্তায় ০৩টি ছোরা, ০৩টি মোবাইল, ০১ শাবল, ০২টি লোহার রড নিয়ে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম অভিযান পরিচালনা করে আসামীদের হাতে নাতে গ্রেফতার করেন। আসামীগণ উল্লেখিত মালামাল নিজেদের হেফাজতে রেখে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতির জন্য অবস্থান করে দঃ বিঃ ৩৯৯/৪০২ ধারার অপরাধ করায় এসআই/মোঃ মোজাম্মেল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করেন।
এ বিভাগের আরও খবর

Comments are closed.