গোলাম সরওয়ার : তীব্র তাপদাহের পর অবশেষ বৈশাখের মাসে কালবৈশাখীর বৃষ্টিতে কিছুটা সস্তিতে মানুষ এবং ভিজেছে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল । রবিবার সন্ধ্যার এই বৃষ্টিতে অনেকেই স্বস্তির পরশ অনুভব করেছেন। তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়াবিদরা মে মাসের শুরুতেই বৃষ্টির আভাস দিয়েছিলেন। সেই বৃষ্টি ঝরেছে মে মাসের প্রথম দিনেই। সন্ধ্যার পর ধূলিঝড় শুরু হলে বিভিন্ন সড়কে থাকা সবাইকে আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করতে দেখা যায়, তার পরপরই নামে বৃষ্টি ।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে। ঝড়ে অনেক স্থানে সড়কের ওপর গাছ ভেঙ্গে পড়ে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।

Comments are closed.