আন্দরকিল্লায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা মোড় এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার ভোরে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি সনাতন ধর্মালম্বী বলে নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ  বলেন, ‘রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা মরদেহটি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানান আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।’

এদিকে কোতোয়ালী থানার অপারেটর কাদের বলেন, ‘আমরা মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি। পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.