ঢাকা : রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় এক পথচারী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক পথচারী।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে স্থানীয় জাকির হোটেলের ম্যানেজার আবদুল হান্নান (৫২) নিহত হন। গুরুতর আহত হন পথচারী মো. শামীম (৩৫)।
জাকির হোটেলের মালিক মো. জয়নাল বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এরপর সেটির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।এতে হান্নানসহ দুজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.