মোটেল সৈকতের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

চট্টগ্রাম: নগরীর স্টেশন রোডে নবনির্মিত মোটেল সৈকতের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফলক উন্মোচন করে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলটির উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, বেগম সাবিহা নাহার, করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক প্রমুখ।

অপরূপ চৌধুরী বলেন, চট্টগ্রামে পর্যটককে মুগ্ধ করার জন্য সব কিছু রয়েছে। ৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মোটেলে ১৫৩টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি ইন্টারন্যাশনাল স্যুট, সাতটি স্ট্যান্ডার্ড স্যুট, ৬৬টি ডাবল রুম, ৭৯টি টু-ইন-বেডেড রুম। রয়েছে ৪০০ আসনের দুটি ব্যাংকুইট হল, ১০০ আসনের রেস্তোরাঁ কর্ণফুলী, ৩০ আসনের কফিশপ সাম্পান, দুটি জিম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.