ফেনীতে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের সোনাপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এদিকে, একই উপজেলার গোপাল ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুল হকের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.