ঢাকা: রাজধানীর বংশালে আনিচুর রহমন (৩০) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে বংশালের নবাবপুরের ফুটপাতে ডিউটি করার সময় এ ঘটনা ঘটে। আনিচুর রহমান নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও গলার বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Comments are closed.