গোপালগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের জলিরপাড় ইউনিয়নে টেবিলের ওপর ভোট নেয়ায় বাঁধা দেয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিহির কান্তি রায়কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ (৭ মে) শনিবার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেন্ট পিটার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যান প্রার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ওই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, ওই কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী প্রভাব খাটিয়ে টেবিলের ওপর ভোট নিচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে আমি ওই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পাই। এ ঘটনার প্রতিবাদ করায় ওই প্রার্থীর লোকজন আমাকে মারপিট করে। তিনি ওই কেন্দ্রের ভোটগ্রহণের বন্ধের দাবি জানিয়েছেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অলিয়ার রহমান বলেন, কেন্দ্রের ভিতরে কোন ঘটনা ঘটেনি। তবে, কেন্দ্রের বাইরে কিছু ঘটে থাকলে তা আমার জানা নেই।

এ বিভাগের আরও খবর

Comments are closed.