‘গুডবাই’ জানাতে আফ্রিদিকে উপদেশ

খেলাধুলা : এখন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির অবস্থা তেমন ভালো যাচ্ছে না। তাই তাকে ক্রিকেট থেকেই সড়ে দাঁড়াতে উপদেশ দিয়েছেন দেশটির কিংবদন্তি লেগ স্পিনার- আবদুল কাদির। আসন্ন ইংল্যান্ড সফরের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আফ্রিদির প্রসঙ্গে কাদির জানান, আমি মনে করি আফ্রিদির ক্রিকেটকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এখনই সময় ক্রিকেটকে তার ‘গুডবাই’ জানানো।

গত সোমবার (০২ মে) পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানান, সদ্য শেষ হওয়া পাকিস্তানের ওয়ানডে কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্রিকেটারদের নির্বাচন করা হবে। একটি খসরা তালিকা প্রস্তুত করে তিনি বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খানের কাছে জমা দিয়েছেন। সেখানে সম্ভাব্য ৩৫ জনের প্রাথমিক তালিকায় নেই আহমেদ শেহজাদ, উমর আকমল ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়া আফ্রিদির নাম।

এ প্রসঙ্গে ইনজামাম জানান, আফ্রিদির বর্তমান পারফরমেন্স আস্থাজনক নয়। তাই আমি চাই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য আমাদের যে অনুশীলন ক্যাম্প চলবে সেখানে তাকে না রাখতে। এতে সে লম্বা সময় বিশ্রাম পাবে। তার পুরোনো ফর্মে ফেরার জন্য এ সময় সে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.