মায়ের চাপে বিয়ে করছেন সালমান?

বিনোদন : ছেলে উপযুক্ত হলে তখন বিয়ের চাপটা মায়ের কাছ থেকেই আসে! অন্তত মোস্ট এলিজেবল খ্যাত ব্যাচেলর সালমান খানের ক্ষেত্রে এমনটিই হলো!

চলতি বছরেই বিয়ে করছেন সালমান। এবার আর কোনো গুজব নয়, অন্তত ভারতীয় গণমাধ্যম এমনটিই জানাচ্ছে গত দু’দিন ধরে। সালমানও নাকি এবার বিয়ের কথা সিরিয়াসলি ভাবছেন। যদিও বিয়ের এমন সিদ্ধান্তের প্রধান কারণ নাকি তার মা!

গণমাধ্যমের মতে, প্রত্যেক মা’ই চান তার ছেলে ঠিক সময়ে বিয়ে করে পুত্রবধূ ঘরে এনে নাতি নাতনি দিয়ে ঘর ভরিয়ে তুলুক! যাদের নিয়ে বৃদ্ধ বয়সে একটু আনন্দ উৎসবে থাকতে পারেন তারা। এটাই আসলে উপমহাদেশের দীর্ঘদিনের রীতি। ঐতিহ্যও বটে! কিন্তু পুত্র সালমান খানের পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বিয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না তার মা। ছেলের মধ্যে বিয়ের নুন্যতম প্রবনতা না দেখেই এবার চাপ দিলেন সালমা খান। ছেলে সালমানকে নাকি বলেছেন এই বছরেই বিয়ে করে পুত্রবধূকে ঘরে তুলতে!

কিন্তু সালমান যদি এবছরই বিয়ে করেন, তাহলে তার পাত্রী হবে কে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় গণমাধ্যম। সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান বিয়ে করছেন সেই গুজবে প্রেমিকা ও রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরকেই!

এ বিভাগের আরও খবর

Comments are closed.