জার্মান লিগে রেকর্ড গড়লেন ‘রবার্ট লেভানডফস্কি’

খেলাধুলা : জার্মানির লিগে ‍এক মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়ার সামনে রবার্ট লেভানডফস্কি। ইনগোলসতাদের বিপক্ষে (২-১) জোড়া গোল করে ছুঁয়েছেন ডাচ ফরোয়ার্ড হান্টেলারের ২৯ গোলের রেকর্ড।

২০১১-১২ মৌসুমে শালকের হয়ে ২০১১-১২ মৌসুমে ২৯টি গোল করেছিলেন হান্টেলার। জার্মান খেলোয়াড়দের বাইরে অন্য কারোরই এমন কীর্তি ছিল না। এবার এ তালিকায় নাম লেখালেন বায়ার্ন মিউনিখ তারকা। লেভানডফস্কির সামনে রয়েছে হান্টেলারকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি। হ্যানোভারের বিপক্ষে (১৪ মে) মৌসুমের শেষ ম্যাচে গোল পেলেই নতুন ইতিহাস গড়বেন ২৭ বছর বয়সী এ পোলিশ স্ট্রাইকার।

১৯৮০-৮১ মৌসুম প্রথমবার এমন নজির স্থাপন করেছিলেন জার্মান কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগে। যিনি বর্তমানে বায়ার্নের চেয়ারম্যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.