রণির গ্রেফতার ও দণ্ডিত হওয়া দু:খজনক – মেজবাহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : রণির মুক্তির দাবিতে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট করেন । দুপুর ২টার দিকে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন রণির গ্রেফতার ও দণ্ডিত হওয়া দু:খজনক । আমি ব্যক্তিগতভাবে রণিকে চিনি । সে একজন ‘ভাল ও আদর্শবান নেতা’ এবং সুস্থ রাজনৈতিক কর্মসূচী পালন করে।জেলা প্রশাসক তাকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে সহযোগিতার কথা বলেছেন।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত করেন ভ্রাম্যমান আদালত হাটহাজারীতে ৭ মে শনিবার । এরই প্রেক্ষিত আজ ৮ এপ্রিল রোববার দুপুর ১টার দিকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে য‍ান। মিছিল নিয়ে তারা আদালত ভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রদক্ষিনের পর তারা জেলা প্রশাসক কার্যালয় সামনে অবস্থান ধর্মঘট করেন ছাত্রলীগ। এসময় রনিকে ‍মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

ছাত্রলীগের নেতাকর্মীদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নূরুল আজিম রণির মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক । এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সরে যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.