চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম :  চট্টগ্রামে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা আজ সোমবার এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা এবংদাবি পূরণে আশ্বাসে। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়।

চট্টগ্রাম অটোরিকশা-অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান,সোমবারের এইচএসসি পরীক্ষা এবং আমাদের দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেছি।গত শুক্রবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। তারা উচ্চ আদালতের আদেশ মেনে নিবন্ধনহীন অটোরিকশা চালানোসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল।

এদিকে এ ধর্মঘট প্রত্যাখ্যান করে কাল সোমবার চট্টগ্রামে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব বেলায়েত হোসেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.