সরেজমিন পরিদর্শনে নাগরিকদের দুর্ভোগ দেখে মেয়রের ক্ষোভ প্রকাশ

চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর ঘন জনবসতি পুর্ন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ভিতর দিয়ে প্রবাহিত চাক্তাই খাল ও চাক্তাই খালের বাই খাল, নালা-নর্দমা, নির্মাণাধীন মিয়া খান সড়ক, তন্বিয়া সেতু ও নিচের খাল, নেয়ামত আলী সেতুর নিচের নালা, বাদির টেক, বউ বাজার, আবু জহুর রোড, ইসহাকের পুল ও পুলের নিচের খাল, ইসমাঈল ফয়েজী রোড, জামাই বাজার, তুলাতুলী সহ অত্র ওয়ার্ডের অলিগলি, খাল, নালা-নর্দমা সমূহ পায়ে হেটে ঘুরে ঘুরে সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। পরিদর্শনকালে তিনি এডিপি’র অর্থায়নে ৬১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন মিয়া খান সড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন যাবত অবহেলিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

মেয়র সড়ক উন্নয়নের কারণে নাগরিকদের দুর্ভোগ সরেজমিনে দেখে দুঃখ প্রকাশ করেন। মেয়র তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রজেক্ট ডাইরেক্টর-কে উন্নয়ন কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দেন। খাল-নালা ভরাট দেখে মেয়র ক্ষোভ প্রকাশ করেন এবং ভরাট নালা ও খালের মাটি, আবর্জনা অপসারনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধান প্রকৌশলীকে তাৎক্ষনিক নির্দেশ দেন। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই খাল,নালা-নর্দমাগুলো থেকে ময়লা-আবর্জনা ও মাটি অপসারনে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে মেয়র দায়িত্বশীলদেরও নির্দেশনা প্রদান করেন। পরে সিটি মেয়র মিয়া খান নগরের আল জামিয়াতুন ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনকালে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এ ছাড়াও মেয়র ১৯ নং ওয়ার্ড পরিদর্শনকালে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সিটি মেয়র বলেন, জোয়ারের পানি প্রবেশের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে খালের প্রবেশ মুখে পাম্প হাউস সহ স্লুইচ গেইট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অপর দিকে জলাবদ্ধতার আরেক কারণ হলো ময়লা-আবর্জনা ও মাটি ফেলে খাল-নালা-নর্দমা ভরাট করা। নগরবাসীদের মধ্যে কেউ কেউ স্বজ্ঞানে এবং সচেতনতার সাথে খাল, নালায় ও যত্রতত্র আবর্জনা ফেলে ভরাট করে পানি নিষ্কাসনের পথ রুদ্ধ করে দিচ্ছে। মেয়র বলেন, জনসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে মানব সৃষ্ট জলাবদ্ধতা অনেকাংশ কমানো সম্ভব। তিনি বলেন, নির্দিষ্ট স্থান ও ডাস্টবিনে আবর্জনা ফেলার আহবান সত্ত্বেও কেউ কেউ যখন-তখন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করা সহ জলাবদ্ধতা সৃষ্টি করছে- যা কাম্য নয়।

নাগরিক সেবা অব্যাহত রাখতে মেয়র নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর পরিদর্শনকালিন সময়ে তার সাথে স্থানীয় কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইনসহ স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিকবৃন্দের মধ্যে বাকলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি হাজী ছিদ্দিক আহমদ, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম নুরু, মহিউদ্দিন মহিম, গোলাম রাব্বানী মনি, ইফতেখার আলম জাহেদ, শফিউল আলম, এস এম কামাল উদ্দিন, ইসমাইল কোম্পানী, হাজী বেলাল, কাশেম কোম্পানী, আ ক ম আরিফ, বখতেয়ার ফারুক, মো. ইয়াছিন, আব্দুল মান্নান, আবুল বশর রোকন, এনামুল হক, আজগর খান কালু, এম মাহামুদ রনি, গাজী সাদেক, মো. জয়নাল, ফারুক উদ্দিন ডালিম, সেচ্ছাসেবক লীগ নেতা জামশেদ শাহ, মনিরুল ইসলাম, আবু মোরশেদ, বাকলিয়া থান ছাত্রলীগের সভাপতি এন কে আলম সাজ্জাদ, জাবেদ হোসেন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক লিটন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.