আয়ারল্যান্ড যাচ্ছে নারী ক্রিকেট দল

খেলাধুলা : নারী ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) সঙ্গে হোম ও অ্যাওয়ে সিরিজের কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আসন্ন জুলাইয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যে প্রথম সিরিজটা হওয়ার কথা রয়েছে। গত বছরের শেষদিকে নিরাপত্তার অজুহাতে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফর বাতিল করার পর টাইগ্রেসদের ক্রিকেটের উন্নতিকে মাথায় রেখে আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী, আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাবেন জাহানারা-সালমারা। এরপর চলতি বছরের সেপ্টেম্বরেই বাংলাদেশে খেলতে আসবে আইরিশ মেয়েরা। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান আবদুল আউয়াল হোম ও অ্যাওয়ে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফর বাতির করার পরই আয়ারল্যান্ড সফরের ব্যাপারে বিসিবি সম্মত হয়েছে বলে জানান তিনি।

আউয়াল বলেছেন,আমরা প্রধান নির্বাহীর মাধ্যমে আয়ারল্যান্ড সফরের যাবতীয় ব্যাপার চূড়ান্ত করে ফেলেছি।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.